বিএনপি হেফাজতে ইসলামের বৈঠক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 5 April 2025

বিএনপি হেফাজতে ইসলামের বৈঠক


সময় ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ।


শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে আরও উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।


বৈঠকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এর নেতৃত্বে আরও উপস্থিত ছিলেন- ড. আহমদ আবদুল কাদের, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও মূফতি মনির হোসাইন কাসেমী।


No comments:

Post a Comment

Pages