প্রেস বিজ্ঞপ্তি : সিলেট নগরীর আম্বরখানা ঘূর্ণি আবাসিক এলাকার বাসিন্দা, ঘূর্ণি জামে মসজিদের সেক্রেটারি, বিশিষ্ট মুরুব্বি, বীর মুক্তিযোদ্ধা সামছু মিয়া (৭২ বছর) ৪ এপ্রিল নগরীর একটি বেসরকারী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যুবরন করেছেন।
সামছু মিয়া গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে জন্মগ্রহন করেন। মৃত্যুকালে সামছু মিয়া স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, নাতি নাতনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (৪ এপ্রিল) বাদ জুম'আহ দরগাহে হযরত শাহজালাল রহ. মসজিদে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দরগাহ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য: মরহুম সামছু মিয়া সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলুর শ্বশুর। পরিবারের পক্ষ থেকে ডা. আরমান আহমদ শিপলু তার শ্বশুরের মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

No comments:
Post a Comment