ধরাধরপুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের ইফতার মাহফিল - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 21 March 2025

ধরাধরপুর জামে মসজিদ কমিটি ও যুব সমাজের ইফতার মাহফিল


প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের যৌথ উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (২১ মার্চ) ২০ রমজান আলোচনা সভা, দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। 


ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির মুতাওয়াল্লী হুমায়ুন আহমদ এর সভাপতিত্বে ও যুবকর্মী আমিনুল ইসলামের পরিচালায়। ইফতার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিউহ্যাম বারা কাউন্সিলর, ফ্রেন্ডস অব বাংলাদেশের সেক্রেটারি সৈয়দ বাশার।


আরো বক্তব্য রাখেন, ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির মুতাওয়াল্লী হুমায়ুন আহমদ, সহকারি মোতাওয়াল্লী সিরাজুল ইসলাম চুনু, সেক্রেটারি কামরুল হোসেন, ক্যাশিয়ার আলতাজ হোসেন, যুবকর্মী সারওয়ার হোসেন বাদল।


ধরাধরপুর শাহী ঈদগা ময়দানে ইফতার মাহফিলে প্রায় ৩ হাজার রোজাদার ইফতার করেন। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন ধরাধরপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইসহাক আহমদ।


ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সদস্য  সাওন আহমদ, সোয়েব আহমদ, মাখন মিয়া, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, আব্দুল মুনিম কালা মিয়া, মোস্তফা আজাদ রুনু, জমিরুল হোসেন টিটু, সুলেমান খান, আব্দুল মালিক, ধরাধরপুর হোসাইনিয়ার সেক্রেটারি জয়নাল তালুকদার, 


শিক্ষক আব্দুল খালিক হারুন, নেওসাদ আহমদ, নূরুল ইসলাম, টুনু মিয়া, আফরোজ মিয়া, নিজাম খান, ব্যবসায়ী সায়েম আহমদ, কায়ের আহমদ, মাওলানা কাইয়ূম, রনি আহমদ, তোফায়েল হোসেন কচি, সাইদুল ইসলাম, আব্বাছ আলী, ইয়াকুব আহমদ, রাসেল আহমদ, মাসুম, সামাদ প্রমুখ।


উল্লেখ্যঃ ধরাধরপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে বিগত ৫ বছর ধরে ইফতার মাহফিল আয়োজন করে যাচ্ছে সেই সাথে সেহরির  আয়োজন করা হচ্ছে।


No comments:

Post a Comment

Pages