তেল নিয়ে তেলেছমাতি করায় গ্রেফতার-২, বিপু্ল সয়াবিন জব্দ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Wednesday, 26 February 2025

তেল নিয়ে তেলেছমাতি করায় গ্রেফতার-২, বিপু্ল সয়াবিন জব্দ


সময় ডেস্ক : বাজারে তেল সংকট সৃষ্টি করার লক্ষে হবিগঞ্জে অবৈধভাবে মজুদ করা ৪ হাজার ৫শ ২৮ লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। সেই সাথে ২ জনকে গ্রেফতার করা হয়। 


মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে শহরের চৌধুরী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং করার সময় মেসার্স রাধা বিনোদ দোকান থেকে  তেল জব্দ করা হয়। এ সময় দোকানের মালিক রঞ্জিত মোদক (৪৫) ও কর্মচারী অসীম রায়কে (৪৬) গ্রেফতার করা হয়।


কনজ্যুমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) হবিগঞ্জ শাখার সভাপতি দেওয়ান মিয়া জানান, পবিত্র রমজান উপলক্ষে গঠিত বিশেষ মনিটরিং কমিটির সদস্যরা ব্যবসা প্রতিষ্ঠান গিয়ে সয়াবিন তেল বিক্রি সম্পর্কে জানতে চান। মালিক ও কর্মচারীরা জানান তেল স্টকে না থাকায় তারা বিক্রি করতে পারছেন না। 


পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল রহমান ও মনিটরিং কমিটির অন্যান্য সদস্যরা ওই দোকানের গোডাউন পরিদর্শনে যান। সেখানে গিয়ে বিপুল পরিমাণ তেলের মজুদ দেখতে পান। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ী কোন সন্তোষজনক জবাব দিতে না পারায় এগুলো জব্দ করেন।


এ ব্যাপারে ক্যাব সভাপতি মো. দেওয়ান মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।


হবিগঞ্জ সদর মডেল থানায় ওসি আলমগীর কবির জানান, অভিযোগের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামি ও জব্দকৃত মাল পুলিশের হেফাজতে রয়েছে। 


No comments:

Post a Comment

Pages