বিএনপির সমাবেশে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 25 February 2025

বিএনপির সমাবেশে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ


সময় ডেস্ক :
চাঁপাইনবাবগঞ্জে জেলা শহরে বিএনপির সমাবেশে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা শহরের পৌর পার্কে এ ঘটনা ঘটে।


স্থানীয়রা জানান, সম্প্রতি শিবগঞ্জ উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটির আহ্বায়ক আশরাফুল হক বক্তব্য দিতে না পারার জন্য দাঁড়িয়ে প্রতিবাদ করেন। এ সময় তার সমর্থকরাও প্রতিবাদ জানান। একপর্যায়ে মঞ্চে দুইপক্ষের নেতাদের তুমুল হট্টগোলে লিপ্ত হতে দেখা যায়। এ সময় বিএনপির অন্য নেতাকর্মীরা আশরাফুল হকের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে মুহুর্তেই সভাস্থল রণক্ষেত্রে পরিনত হয়। সে সময় চেয়ার ছোড়াছুড়ি, ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।


এরপর আশরাফুল হক তার সমর্থকদের নিয়ে চলে গেলে পুনরায় সভার কার্যক্রম শুরু হয়।


প্রসঙ্গত, মঙ্গলবার নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলার অবনতি, দ্রত গণতান্ত্রিক পথে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা ও পতিত ফ্যাসিবাদীদের অপচেষ্টা মোকাবেলার দাবীতে সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন।


No comments:

Post a Comment

Pages