জিয়া ক্রিকেট টুর্নামেন্টে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 27 December 2024

জিয়া ক্রিকেট টুর্নামেন্টে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস


জাবেদ এমরান : তিনদিন আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় টি-টোয়েন্টির সংস্করণ ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। তার আগে বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী দলের টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হয় একই মাঠে। এসব ম্যাচ মাঠে দর্শক টানতে না পাড়লেও শুক্রবার সিলেটে অনুষ্ঠিত হওয়া জিয়া ক্রিকেট টুর্নামেন্টে বিপুল দর্শক সমাগম ঘটে। ম্যাচ শুরুর কয়েক ঘন্টা আগে থেকে উৎসবমুখর পরিবেশে দল বেঁধে খেলাপাগল দর্শকরা স্টেডিয়ামে প্রবেশ করেন। বাঁধভাঙা উচ্ছ্বাসে গ্যালারী মুখরিত থাকতে দেখা যায়।


ম্যাচ চলাকালে গ্যালারীতে কথা হয় রাসেল হাসান নামে এক ক্রিকেটপ্রেমীর সাথে। তিনি বলেন, এ মাঠে আগেও কয়েকটি খেলা দেখেছি কিন্তু আজকের ম্যাচের আমেজ কোনোদিন পাইনি। মন খুশিমত স্টেডিয়ামের নানা স্থানে যেতে পেরেছি বিনা বাঁধায়। এমন পরিবেশ হবে জানলে মা-বোন ও ভাবিকে নিয়ে আসতাম। তিনি আক্ষেপে বলেন, সুযোগটা হাত ছাঁড়া হলো।



গোলাপগঞ্জের ভাদেশ্বর থেকে খেলা দেখতে স্ব পরিবারে আসেন হাফিজ মো. আব্দুর রহমান। তিনি জানান, বিগত বছরগুলোতে খেলা দেখতে সাহস করিনি, প্রথমবার এমন মনমুগ্ধকর পরিবেশে বাচ্চাসহ পরিবার নিয়ে ম্যাচটি দেখছি। অত্যান্ত ভালো লাগছে। এরকম ম্যাচ সিলেটে আরো হলে যুবকদের খেলাধুলায় আগ্রহ বাড়বে, পাশাপাশি যুবসমাজে অনৈতিকতা কমে আসবে। এমন সুন্দর ম্যাচ দেখতে সুযোগ করে দেয়ায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ বলে জানান।


শুক্রবার (২৭ ডিসেম্বর) তিনটায় লাক্কাতুরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মূল মাঠে তারকা খেলোয়াড়দের সমন্বয়ে গড়া লাল ও সবুজ দলের মধ্যে একদিনের হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচটির আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সিলেট বিভাগ। টানটান উত্তেজনায় অনুষ্ঠিত হওয়ায় ম্যাচটিতে জয় পায় লাল দল সিলেট।



টিকেট ছাঁড়া খেলা উপভোগ করার সুযোগ থাকায় সিলেটের ক্রীড়ামোদী দর্শকরা বিভিন্ন গ্যালারীতে বসে ম্যাচটি উপভোগ করেন। দেশের নান্দনিক লাক্কাতুরার এই স্টেডিয়াম তৈরির কারিগর সাবেক অর্থমন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের অনুসারীসহ বিএনপির অনেক নেতাকর্মী দীর্ঘ ১৭ বছর পর স্টেডিয়ামে ঢুকতে পেড়েছেন বলে জানিয়েছেন।


ম্যাচ শুরুর আগে দুপুর আড়াইটায় টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব প্রথম শ্রেণির সাবেক ক্রিকেটার দেবব্রত পালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী,  সহ-ক্ষুদ্রঋণ ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।



জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব মো. নুরুল ইসলাম জানান, স্বতঃস্ফূর্তভাবে সিলেটের ক্রীড়ামোদীরা সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছুটে যান। পরিবার পরিজন নিয়ে অনেককে খেলা উপভোগ করতে দেখা যায়। সিলেটে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সফল হওয়ায় তিনি সাংবাদিক, বিএনপির বিভিন্নস্তরের নেতৃবৃন্দসহ সকল দর্শককে ধন্যবাদ জানান।


No comments:

Post a Comment

Pages