প্রতি শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 26 December 2024

প্রতি শনিবারেও খোলা থাকবে বিআরটিএ অফিস


সময় ডেস্ক :
গ্রাহক সেবার মান বাড়াতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) অফিস খোলা থাকবে বলে জানিয়েছে বিআরটিএ কর্তৃপক্ষ। 


বৃহস্পতিবার (২৬শে ডিসেম্বর) বিআরটিএর উপপরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাসুম বিল্লাহর সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।


এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ অথোরিটির বিআরটিএ মেট্রো সার্কেল এবং জেলা সার্কেলসমূহে নিরবচ্ছিন্নভাবে গ্রাহক সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে নিয়মিতভাবে শনিবার অফিস খোলা রাখার নির্দেশনা প্রদান করা হলো।


জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে আদেশে জানানো হয়।


No comments:

Post a Comment

Pages