রোববার সিলেটে হারিছ চৌধুরীর দাফন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 27 December 2024

রোববার সিলেটে হারিছ চৌধুরীর দাফন


সময় ডেস্ক :
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মুক্তিযোদ্ধা হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তার বাবার লাশ সিলেটে নেওয়া হবে।


আগামী রোববার (২৯ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তার বাবার লাশ সিলেটে নিয়ে যাওয়া হবে। এদিন বেলা ২টায় সিলেট শাহী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। 


এরপর বাদ আছর কানাইঘাট উপজেলার সড়কের বাজারে তাঁর প্রতিষ্ঠিত ‘শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানার আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় লাশ দাফন করা হবে। 


সামিরা চৌধুরী আরও জানান, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর হারিস চৌধুরী মৃত্যুবরণ করলে ওই সময় আওয়ামী লীগ সরকারের রোষানল ও নির্যাতন থেকে রক্ষা পেতে তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতামুন্নাবিয়্যিন মাদ্রাসা প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। 


পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে লাশ উত্তোলন করা হয়। এরপর ডিএনএ পরীক্ষার লাশটি হারিছ চৌধুরীর বলে নিশ্চিত হয়।


No comments:

Post a Comment

Pages