দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেফতার : আইজিপি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 11 October 2024

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনায় ১৭ জন গ্রেফতার : আইজিপি


সময় ডেস্ক :
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম বলেছেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ১ অক্টোবর থেকে এ পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 


শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানীতে একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।


ময়নুল ইসলাম বলেন, সারাদেশে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নিরাপদে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।


আইজিপি আরো বলেন, দুর্গাপূজা নিয়ে কেউ কোনো বিশৃঙ্খলা বা অপতৎপরতা ঘটানোর চেষ্টা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। দুর্গাপূজা নিয়ে সাইবার ওয়ার্ল্ডে যাতে কেউ গুজব ছড়াতে না পারে সেজন্য বাংলাদেশ পুলিশ সতর্ক রয়েছে বলেও জানান তিনি।


No comments:

Post a Comment

Pages