হাসানাত আবদুল্লাহর নির্দেশে ছাত্রদল ও জাসাস নেতাকে ‘ক্রসফায়ার’ : তৎকালীন ডিআইজির জবানবন্দি - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 29 September 2026

হাসানাত আবদুল্লাহর নির্দেশে ছাত্রদল ও জাসাস নেতাকে ‘ক্রসফায়ার’ : তৎকালীন ডিআইজির জবানবন্দি


সময় ডেস্ক : :
বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যার (ক্রসফায়ার) দায়ে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তৎকালীন ডিআইজি মো. হুমায়ুন কবিরের দেয়া জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 


জবানবন্দিতে সাবেক ডিআইজি উল্লেখ করেন, বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর রাজনৈতিক নির্দেশ ও ক্ষমতার জোরেই বরিশালের তৎকালীন পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ এই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। 


মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রসিকিউশন পক্ষ তদন্ত সংস্থায় দেয়া সাবেক ডিআইজি মো. হুমায়ুন কবিরের এই জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন জানালে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। 


একই দিনে এ মামলায় ২৩ নম্বর সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণও সম্পন্ন হয়েছে।


মামলায় অভিযুক্ত চার আসামি হলেন- সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশালের সাবেক এসপি এ কে এম এহসানউল্লাহ, উজিরপুর থানার সাবেক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহাবুল ইসলাম এবং এএসআই মো. জসিম উদ্দিন। 


আসামিদের মধ্যে হাসানাত আবদুল্লাহ ও সাবেক এসপি এহসানউল্লাহ পলাতক রয়েছেন। গ্রেপ্তারকৃত দুই পুলিশ সদস্য মাহাবুল ও জসিমকে এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।


No comments:

Post a Comment

Pages