অমিত খাঁন : : সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। দীর্ঘদিন ধরে নতুন নেতৃত্বের প্রত্যাশায় থাকা সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশিত সভাপতি পদ নিয়ে চলছে নানা আলোচনা। আলোচনায় উঠে আসছে সভাপতি পদে আব্দুস সামাদ লস্কর মুনিমের নাম সবচেয়ে বেশি। দলীয় নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
নতুন কমিটি গঠনকে সামনে রেখে ছাত্রনেতা মুনিমের রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক সম্পৃক্ততা ও নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ নিয়েও চলছে বিশ্লেষণ।
ছাত্রদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের সম্ভাবনায় সংগঠনের নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব এলে সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম জোরদার হবে।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা চলছে। তবে কমিটির আকার, পদ-পদবি কিংবা কারা কোন দায়িত্বে আসবেন- এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।
এদিকে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নেতাকর্মীদের মধ্যে আলোচনায় সরগরম দলীয় কর্মী, সমর্থক ও সমালোচক।
অনলাইন ও অফলাইনসহ বিভিন্ন মহলে সভাপতি পদে আব্দুস সামাদ লস্কর মুনিমের নাম নিয়ে গুঞ্জন শুনা যাচ্ছে। তবে শেষ পর্যন্ত কমিটিতে কারা স্থান পাচ্ছেন, তা নির্ভর করছে সংশ্লিষ্ট দলীয় সিদ্ধান্তের ওপর।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, মুনিম লস্কর সিলেট জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পেলে যেমন সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীলতা পাবে তেমনি কর্মীদের মধ্যে কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। পক্ষান্তরে তৃণমূলে নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ প্রসারিত, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নতুন নেতৃত্ব তৈরিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে নীতিনির্ধারকরা মনে করছেন।

No comments:
Post a Comment