সময় ডেস্ক : সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী কামরান হাছান রাজিব।
এক শুভেচ্ছা বার্তায় তিনি সিলেট সিটি কর্পোরেশনের ১১নংওয়ার্ড বাসিসহ সনাতন ধর্মাবলম্বী সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এদেশে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত চলমান। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে।
তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আনন্দ উদ্দীপনা বিরাজ করছে। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমান ভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা করছি। কোন বৈষম্য যেন এই উৎসব পালনে স্থান করতে না পারে সে দিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার জন্য আহবান জানান।

No comments:
Post a Comment