সহকর্মীদের সাথে পিকনিকে গিয়ে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 18 October 2024

সহকর্মীদের সাথে পিকনিকে গিয়ে পানিতে ডুবে ব্যাংক কর্মকর্তার মৃত্যু


সময় ডেস্ক :
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে সহকর্মীদের সাথে ঘুরতে গিয়ে মোহাম্মদ আলী আহসান জীবন (৪২) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।


শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে ডুবুরী দলের সহায়তায় ঘটনাস্থলের কিছুদূর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত মোহাম্মদ আলী আহসান ওরফে জীবন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরফরাদী মোক্তার বাড়ির মো. সরফ উদ্দিনের ছেলে। তিনি জনতা ব্যাংক পিএলসি-এর ঢাকা কেন্দ্রীয় ব্যাংকের আইন শাখায় প্রিন্সিপাল কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকার মুগদা এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তাঁর দুইটি ছেলে সন্তান রয়েছে।


শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জের তাহিরপুরের ইউএনও মো. আবুল হাসেম-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন পাকুন্দিয়ার ইউএনও মো. বিল্লাল হোসেন।


জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে মোহাম্মদ আলী আহসান ওরফে জীবনসহ বিভিন্ন ব্যাংকে কর্মরত ৩০ সদস্যের একটি দল বিলাসী হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। পরে টাঙ্গুয়ার সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করতে হাউসবোট থেকে নেমে ছোট নৌকায় করে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। 


এসময় লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নেমে ছবি তোলার একপর্যায়ে ডুবে যান আলী হোসেন। সাঁতার না জানায় তিনি পানিতে তলিয়ে যেতে পারেন বলে অনেকে মনে করছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে জীবনের মৃত দেহ উদ্ধার করে ডুবুরি দল।


নিহতের ভাই মোহাম্মদ জাকারিয়া বলেন, প্রশাসনের লোকজন আমাদেরকে ফোন করে বলেছে টাঙ্গুয়ার হাওরের পানিতে ডুবে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। ওই খবর পেয়ে সেখানে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছি।


No comments:

Post a Comment

Pages