জাবেদ এমরান : সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে মাহা সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগ।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) উদ্বোধনী খেলার শুরুর কয়েক মিনিট আগে মাঠে ঢুকে মল ত্যাগ করে একটি কুকুর। তখন বীর বিক্রম ও প্রতিপক্ষ ইউনাইটেড ক্লাবের খেলোয়ারদের ফটোসেশন চলছিল।
![]() |
| বাংলাদেশ-মঙ্গোলিয়ার ফুটবল ম্যাচ চলাকালে কুকুর ঢুকে মল ত্যাগ করলে দাওয়া দেয়া হয়। |
অনুরূপ, চলতি বছরের ২৯ মার্চ এই একই স্টেডিয়ামে বাংলাদেশ-মঙ্গোলিয়ার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে চতুর্থ মিনিটে মাঠে সেদিনও একটি কুকুর ঢুকে মল ত্যাগ করলে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে।
খেলা চলাকালীন সময় বারবার কুকুর কাণ্ডের এমন ঘটনায় স্টেডিয়ামের দায়িত্বশীলদের অবহেলার কোনো ঘাটতি রয়েছে কি না তা ক্ষতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা।
![]() |
| সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের উদ্বোধনী ম্যাচে মল ত্যাগ করে পালাচ্ছে কুকুর। |
আসন্ন বিশ্বকাপ ফুটবল উন্মাদনার জোয়ারের ভাসছে ফুটবল প্রেমীরা। ফুটবল ফ্যানদের এ উন্মাদনাকে আরো বাড়িয়ে দিতে সিলেটে আয়োজন করা হয়েছে প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগের।
তবে প্রচার প্রচারণার অভাবে ঘরোয়া লীগের উদ্বোধনী দিনে দর্শক টানতে পারেনি ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার সিলেট জেলা স্টেডিয়াম। যদিও একই সময়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চলছে ক্রিকেট টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপ।
সিলেট প্রিমিয়ার ডিভিশন ফুটবল লীগে অংশগ্রহণকারী ১০টি ক্লাবের খেলোয়াড়দের পায়ের নৈপুণ্যতা দেখতে সিলেট জেলা স্টেডিয়ামের গ্যালারি দর্শকে ভরে উঠবে এমনটি প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।



No comments:
Post a Comment