নতুন নিয়মে শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপ-২২ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 15 October 2022

নতুন নিয়মে শুরু হচ্ছে টি ২০ বিশ্বকাপ-২২


খেলাধুলা ডেস্ক :
ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খেলায় বেশ কিছু পরিবর্তন এসেছে। গেল পহেলা অক্টোবর থেকে নতুন নিয়মগুলো কার্যকর শুরু হয়েছে। 


রোববার (১৬ অক্টোবর) থেকে নতুন নিয়মে টি-২০ বিশ্বকাপের অষ্টম আসর শুরু হচ্ছে। 


নতুন নিয়মগুলো হলোঃ-

(০১) ক্যাচ আউটে নতুন ব্যাটারের অবস্থান

নতুন নিয়মে কোন ব্যাটার ক্যাচ আউট হলে ক্রিজে আসা নতুন ব্যাটার স্ট্রাইকেই খেলবেন। এতদিন এক্ষেত্রে নিয়ম ছিলো-ব্যাটার ক্যাচ আউট হলে ক্রিজে থাকা দুই ব্যাটার যদি নিজেদের ক্রস করে ফেলেন, তা হলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে থাকেন। নতুন নিয়মে এটি আর থাকছে না।


(০২) বলে লালার ব্যবহারে স্থায়ী নিষেধাজ্ঞা অব্যাহত

করোনাভাইরাস শুরুর পর থেকে বলে লালা ব্যবহারে নিষিদ্ধ করেছিলো আইসিসি। গত দু’বছর ধরে চলা সেই নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে তারা।  আগের নিয়মে বলে লালা লাগালে প্রথমবার দলকে সতর্ক করা হতো। দ্বিতীয়বার করলে দেওয়া হতো শাস্তি।  


(০৩) পিচেই খেলতে হবে ব্যাটার ও বোলারকে

যেকোনো ডেলিভারি খেলার জন্য ব্যাটারের ব্যাট বা শরীরের যেকোনো অংশ পিচের ভেতরেই থাকতে হবে। না থাকলে ডেড বল হিসেবে গণ্য হবে। আবার বোলারের কোনো ডেলিভারি যদি ব্যাটারকে পিচের বাইরে নিয়ে যায়, তবে সেটি নো বল ডাকা হবে।


(০৪) বোলিং শুরুর পর ফিল্ডিং পরিবর্তন করা যাবে না

বোলার বোলিংয়ের জন্য দৌঁড় শুরু করার পর ফিল্ডিং দল নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারবে না। নতুন নিয়মে এটি করলে ব্যাটিং দলকে পেনাল্টি হিসেবে পাঁচ রান দেয়া হবে। পাশাপাশি ঐ ডেলিভারিটি ডেড বল ঘোষণা করা হবে।


(০৫) নন স্ট্রাইকার ব্যাটারকে মানকাডিং আউটের বৈধতা

এতোদিন ধরে মানকাডিং আউটকে স্পিরিট পরিপন্থী বিবেচনা করা হতো। তবে নতুন নিয়মে ম্যানকাডিং রান আউট হিসেবেই গণ্য হবে।


(০৬) বোলিং ডেলিভারির আগেই নন স্ট্রাইকে থাকা রান আউটের চেষ্টা বাতিল

চলমান নিয়মে কোন বোলার বোলিং করার আগেই যদি দেখে, ব্যাটার পপিং ক্রিজে ছেড়ে ডাউন দ্য উইকেটে এসেছে, তখন থ্রো করে স্ট্রাইকের ব্যাটারকে রান আউটের সুযোগ আছে। তবে নতুন নিয়মে এটি করতে পারবে না। এই ডেলিভারিটি ডেড বল হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত এই নিয়মে খেলা চলবে।


No comments:

Post a Comment

Pages