সিলেটে ২দিন যে সব এলাকায় বিদ্যুৎ থাকবেনা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 17 October 2022

সিলেটে ২দিন যে সব এলাকায় বিদ্যুৎ থাকবেনা


সময় ডেস্ক :
সিলেট মহানগরীর কয়েকটি এলাকায় মঙ্গল ও বুধবার (১৮ ও ১৯ অক্টোবর) জরুরী মেরামত, সংরক্ষণ কাজ ও লাইনের উপর থাকা গাছের ঢালপালা কাটার জন্য টানা ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিদ্যুৎ উন্নয়ন বাের্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন 


তিনি জানান- মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরীর শিবগঞ্জ, টিলাগড়, সবুজবাগ, হাতিমবাগ, লামাপাড়া ও রাজপাড়ায় বিদ্যুৎ থাকবে না।


পরদিন বুধবার (১৯ অক্টোবর) মহানগরীর মেন্দিবাগ, নোয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যাণপুর ও পীরেরচক এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


শামছ-ই-আরেফিন আরো বলেন- আগামী কয়েকদিন গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মহানগরীর বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে রাখতে হবে।


সাময়িক গ্রাহকদের অসুবিধার জন্য তিনি দু:খ প্রকাশ করেন।


No comments:

Post a Comment

Pages