সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 4 October 2021

সিলেটে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার


সময় ডেস্ক :
সিলেটের গোলাপগঞ্জে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবুল হোসেন বলাই (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 


সোমবার (০৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে উপজেলার বাঘা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বলাই উপজেলার বাঘা ইউনিয়নের এখলাছপুর গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে। 


পুলিশ জানায়, বলাই ভিকটিম শিশুটির বাড়িতে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। এরই সুবাধে বাড়ির সকলের অগোচরে গত ২৭ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। 


এ ঘটনায় নারীও শিশু নির্যাতন আইনে গোলাপগঞ্জ মডেল থানায় একটি (মামলা নং-১ তাং ০৪/১০/২১) দায়ের করা হয়েছে। 


গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে আবুল হোসেনকে আটক করা হয়। পরে কোর্টের মাধ্যমে তাকে আদালতে প্রেরণ করা হয়।

No comments:

Post a Comment

Pages