পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪ হাজার, ৩২ লাখ ইয়াবা জব্দ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 3 October 2021

পুলিশি অভিযানে গ্রেপ্তার ১৪ হাজার, ৩২ লাখ ইয়াবা জব্দ


সময় ডেস্ক :
ঢাকায় গত ৮ মাসে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ হাজার ৯৪২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।


ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার(ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান। 


তিনি আরও জানান, ডিএমপির মাদকবিরোধী অভিযানে ৭২৭ গ্রাম আইস উদ্ধার করা হয়েছে। এলএসডি উদ্ধার করা হয়েছে দুই গ্রাম ১২ মিলিগ্রাম ও ৪০ পিস।


উদ্ধারকৃত অন্যান্য মাদকদ্রব্যের মধ্যে রয়েছে- ৩১ লাখ ৬৭ হাজার ৭২৩ পিস ইয়াবা, ৫ হাজার ৮৯৮ কেজি ৬৩ গ্রাম গাঁজা, ৬১ কেজি ৬৬০ গ্রাম হেরোইন, ১০ কেজি আফিম, ৪৪ হাজার ৪২৬ ক্যান বিয়ার, ৪০ হাজার ৫৫৪ বোতল ফেনসিডিল, ১৩ হাজার ৭৪৬ অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশন, ৩ হাজার ৭৪৬ বোতল ও ৫৯ দশমিক ৪০ লিটার বিদেশি মদ, ৬ হাজার ৭১৮ লিটার ২৫০ মিলিলিটার দেশি মদ, ১০ হাজার ৫২১ লিটার চোলাই মদ, ৮ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পাউন্ড সাপের বিষ, ৩ হাজার ৩০০ পিস সিন্ডা ট্যাবলেট, ২৫ কৌটা ড্যান্ডি, ২২ কেজি সিসা ও সিসার স্ট্যান্ড ১৮টি, দুই গ্রাম অ্যাম্ফিটামিন, এক গ্রাম তিন মিলিগ্রাম ডিএমডি, এমকেডিএল ২২৪ বোতল ও এস্কাফ ১২৯ বোতল।


উপ-কমিশনার ফারুক হোসেন বলেন, মাদকদ্রব্য উদ্ধার ও নিয়ন্ত্রণে ডিএমপির চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


No comments:

Post a Comment

Pages