সময় ডেস্ক : জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে দাদা-নাতিসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
রোববার (০২ অক্টোবর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউপির পূর্ব কান্দারচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সুন্দর আলী (৬৫) ও তার নাতি রফিক মিয়া (১৪) এবং মোফাজ্জল হোসেনের ছেলে মোশাররফ (৪৬)।
জানা যায়, বাড়ির পাশে কৃষি কাজ করছিলেন সুন্দর আলী ও তার নাতি রফিক মিয়া। এমন সময় হঠাৎ করে বৃষ্টি নামে। এক পর্যায়ে বজ্রপাতে হলে ঘটনাস্থলেই মারা যান সুন্দর আলী। এ সময় গুরুতর আহত হয় রফিক মিয়া এবং মোশারফ।
স্থানীয়রা গুরুতর আহত দুইজনকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রফিক মিয়াকে মৃত ঘোষণা করেন।
একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য মোশারফকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। পথিমধ্যে মোশারফ মারা যান।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শামিমা নাসরিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment