০২ ডিসেম্বর আলিম পরীক্ষার সূচি প্রকাশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 3 October 2021

০২ ডিসেম্বর আলিম পরীক্ষার সূচি প্রকাশ


শিক্ষাঙ্গন ডেস্ক :
আগামী ০২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে চলতি বছরের আলিম পরীক্ষা। ১৯ ডিসেম্বর পর্যন্ত এ পরীক্ষা চলবে।


রোববার (০৩ অক্টোবর) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। 


মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন বলেন, করোনা সংক্রমণ সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে আলিম পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আলিম পরীক্ষার সূচি



প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথম দিনে কুরআন মাজিদ বিষয়ের পরীক্ষা হবে। সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা হবে। প্রথমে বহুনির্বাচনী ও পরে লিখিত পরীক্ষা নেয়া হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।


প্রসঙ্গত, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকা আলিম পরীক্ষা আগামী ২ ডিসেম্বরে সশরীরে নেওয়া হবে। পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।


No comments:

Post a Comment

Pages