হবিগঞ্জে ওমান প্রবাসী খুন - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 4 October 2021

হবিগঞ্জে ওমান প্রবাসী খুন


সময় ডেস্ক :
হবিগঞ্জের বানিয়াচংয়ে ওমান প্রবাসী চাচাকে খুন করেছে আপন ভাতিজা।


সোমবার (০৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। নিহত সাহাব উদ্দিন (৩৭) মৃত ইরফান মিয়ার ছেলে।


ওমান প্রবাসী নিতহ শাহাবুদ্দিন কিছুদিন আগে দেশে আসেন। জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে তাকে খুন করা হয়।


স্থানিয় সূত্র জানায়, মৃত ইরফান উল্লাহর পুত্র হারুন মিয়া ও শাহাবুদ্দিনের মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত রোববার (০৩ অক্টোবর) ২ পরিবারের শিশুদের মাঝে ঝগড়া হয়। এ বিষয়টি পরে মীমাংসাও হয়। এরই জের ধরে সোমবার সকালে আবারও ২ পরিবারের তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। 


এক পর্যায়ে হারুনের ছেলে আনোয়ার হোসেন (১৮) অতর্কিতভাবে চাচা শাহাবুদ্দিনকে ফিকল দিয়ে আঘাত করে। তখন তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাফরোজা আক্তার শিমুলসহ হবিগঞ্জ সদর ও বানিয়াচং থানা পুলিশ হাসপাতাল পরিদর্শন করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে।


এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


No comments:

Post a Comment

Pages