কানাইঘাটে বিদ্যুতের তারে প্রাণ গেল দাদা-নাতির - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 4 October 2021

কানাইঘাটে বিদ্যুতের তারে প্রাণ গেল দাদা-নাতির


সময় ডেস্ক :
সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে। 


সোমবার (০৪ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের নিজ চাউরা পূর্ব গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার প্রবীণ মুরব্বি মাওলানা ফখর উদ্দিন (৭০) ও তার নাতি আরিফুল ইসলাম (৮)। দাদা-নাতির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 


স্থানীয়রা জানান, রোববার (৩ অক্টোবর) রাতে নিজ চাউরা গ্রামের মাওলানা ফখর উদ্দিনের বাড়ির পাশে পল্লী বিদ্যুতের একটি মেইন লাইন ছিড়ে মাটিতে পড়ে যায়। এলাকাবাসী ও মাওলানা ফখর উদ্দিন নিজে বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে ফোন করে তার ছেড়ার বিষয়টি জানান। এরপরও টনক নড়েনি বিদ্যুৎ কর্তৃপক্ষের। তারা সকাল পর্যন্ত বিদ্যুৎ-এর লাইন মেরামত করেনি।


সোমবার মাওলানা ফখর উদ্দিনের নাতি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আরিফুল ইসলাম স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যুতের ওই ছেড়া তারে জড়িয়ে পড়ে। নাতিকে এই অবস্থায় দেখে ফখর উদ্দিন বাঁচাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। 


বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যুর খবর শুনে বিক্ষুব্ধ লোকজন পল্লী বিদ্যুতের কানাইঘাট জোনাল অফিস ঘেরাও করে।


No comments:

Post a Comment

Pages