সময় ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আন্ত সিটি করপোরেশনের মধ্যে সেবা প্রদান ও নগর উন্নয়নের অভিজ্ঞতা বিনিময়ের মধ্যদিয়ে নাগরিকদের দূরগোড়ায় সেবা ও টেকসই উন্নয়ন করা সম্ভব। বিশেষ করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
রোববার (১০ অক্টেবর) দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলরদের একটি প্রতিনিধি দলের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিসিক মেয়র এই দুই সিটির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সর্ম্পক ধরে রাখতে উদ্ভাবনী প্রকল্পসমূহ নিয়ে কাউন্সিলর ও কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিয়ের গুরুত্ব তুলে ধরেন।
সিসিকের জনসংযোগ কর্মকর্তা আব্দুল আলিম শাহ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন- সিসিকের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ মোহাম্মদ তৌফিক বকস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সলর ও প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম বাবু, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারের অতিরিক্ত সচিব বিধায়াক রায় চৌধরী, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাজশাহী সিটি করপোরেশনের ২৬ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর, সিসিক কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, মোস্তাক আহমদ, ইলিয়াছুর রহমান, আব্দুল মুহিত জাবেদ, সংরক্ষিত কাউন্সিলর নাজনীন আক্তার কণা, শাহানা বেগম শানু, মাসুদা সুলতানা, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য, জয়দেব বিশ্বাস প্রমুখ। মতবিনিময় সভায় রাজশাহী সিটি করপোরেশেনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন রাজশাহী সিটি করপোরেশেনের কাউন্সিলরবৃন্দ। এদিকে রাজশাহী সিটি করপোরেশেনের কাউন্সিলরদের সম্মানে সিলেট নগরের একটি হলে রোববার সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
No comments:
Post a Comment