সময় ডেস্ক : সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের মধ্যস্থতায় ও শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সিলেটে পরিবহন শ্রমিক ইউনিয়ন আহুত কর্মবিরতি আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করা হয়েছে।
রোববার (১০ অক্টোবর) বিকেলে সিলেট জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম তালুকদার উপস্থিত হয়ে কর্মবিরতি স্থগিতের অনুরোধ জানান। সভা চলাকালে সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব টেলিফোনে পরিবহন শ্রমিক ইউনিয়নের ন্যায্য দাবি-দাওয়া বাস্থবায়নে বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসকসহ প্রশাসনের উর্ধ্বতন দায়িত্বশীলদের সাথে বৈঠকে বসে নিষ্পত্তি করার আশ্বান প্রদান করেন।
এমপির আশ্বাসে সোমবার থেকে ঘোষিত পরিবহন শ্রমিকদের কর্মবিরতি বৃহস্পতিবার পযন্ত স্থগিত করেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, শনিবার সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন আয়োজিত এক মানববন্ধনে শ্রমিক নেতারা নিম্নুক্ত দাবী জানান: ট্রাফিক পুলিশ কর্তৃক হয়রানি বন্ধ, সিলেটে যেহেতু পার্কিং এর স্থান নেই সেহেতু রং পার্কিং এর মামলা বন্ধ ও দুর্ঘটনা কবলিত গাড়ি ছাড়া রেকারিং বিল আদায় বন্ধ করা, ট্রাফিকের ডিসি ফয়ছল মাহমুদ, ট্রাফিক এডিসি জ্যাতির্ময় সরকার ও ট্রাফিক সার্জন নুরুল আফছারকে প্রত্যাহার, মেয়াদ উত্তীর্ণ লামাকাজি সেতু, শেওলা সেতু, শেরপুর সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু থেকে টোল আদায় বন্ধ ও শাহপরাণ সেতু থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধ করতে হবে।
এছাড়াও বিআরটিএ সিলেট অফিসে শ্রমিক হয়রানি বন্ধ ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স তিন মাসের মধ্যে ও নতুন ড্রাইলেন্স ছয় মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করা। এছাড়াও ৩ বছর আগে শেরপুরে সড়ক দুর্ঘটনায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেফতার শ্রমিকদের মুক্তি ও গাড়ির ডাবল আয়কর বন্ধ করার দাবী জানানো হয়। মানববন্ধনে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।
No comments:
Post a Comment