একসাথে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 8 June 2021

একসাথে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড


বহির্বিশ্ব ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার এক নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে গিনেজ রেকর্ড করেছেন। 


সোমবার (০৭ জুন) রাতে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে এ ঘটনা ঘটে।


গোসিয়াম থমারা সিথোল নামে ৩৭ বছর বয়সী কৃষ্ণাঙ্গ এই নারী একসঙ্গে ১০ সন্তানের জন্ম দেন। দুইজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে একে একে ১০টি বাচ্চা বের করে আনেন। যার মধ্যে ৭ ছেলে এবং ৩ মেয়ে। ওই নারী হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের প্রিটোরিয়া সংলগ্ন থেম্বিসা এলাকার বাসিন্দা।


প্রসবের পর গোসিয়া সংবাদমাধ্যমকে বলেন, আমি আমার গর্ভ নিয়ে হতবাক। প্রথম দিকে ডাক্তাররা যমজ সন্তান বলছিল, কিন্তু ১০ জন সন্তান কিভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল।


তিনি আরো বলেন, আমি কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার সমস্ত শিশুদের সুস্থ অবস্থায় বাঁচিয়ে রাখেন। আমি এবং আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।


প্রিটোরিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি বিভাগের উপ-প্রধান অধ্যাপক ডিনি মাত্তেলা বলেন, ১০টি শিশুকে আগামী কয়েক মাস ইনকিউবেটরে রেখে ওজন ঠিক করতে হবে। কারণ বাচ্চাগুলো গর্ভাবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল।


গোসিয়ামের স্বামী তেভো সোসোটেসি গণমাধ্যমকে জানান, হাসপাতালের ডাক্তারেরা আগে থেকেই নিশ্চিত ছিল গোসিয়ামের গর্ভে একাধিক বাচ্চা রয়েছে।


উল্লেখ্য, এর আগে গত মাসে মরক্কোর মাঝিয়ান হালিমা সিসি নামে এক নারী একসাথে ৯ সন্তান জন্ম দিয়ে গিনেজ রেকর্ড করেছিলেন। সোমবার ১০ সন্তানের জন্ম দিয়ে সেই রেকর্ড ভাঙলেন গোসিয়াম।


সূত্র : ডেইলি মেইল

No comments:

Post a Comment

Pages