জিন সেজে পাঁচ বছর ধরে মাদরাসার ছাত্রীদের ধর্ষণ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Tuesday, 8 June 2021

জিন সেজে পাঁচ বছর ধরে মাদরাসার ছাত্রীদের ধর্ষণ


শিক্ষাঙ্গন ডেস্ক :
জামালপুরের ইসলামপুরে জিন পরিচয়ে একাধিক ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদরাসাশিক্ষক হাফেজ সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।


মঙ্গলবার (০৮ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


সাইফুল উপজেলার চরপুটিমারি ইউনিয়নের বাগে জান্নাত তালিমুন নিছা কওমি মহিলা মাদরাসা ও এতিমখানার শিক্ষক। তিনি একই উপজেলার চিনারচর গ্রামের ইন্তাজ ব্যাপারীর ছেলে।


জানা গেছে, ২০১৫ সালে মাদরাসাটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েন হাফেজ সাইফুল। তিনি কৌশলে ছাত্রীদের যৌন হয়রানি করতেন। এছাড়া নিজেকে জিন পরিচয়ে আবাসিকে থাকা ছাত্রীদের ধর্ষণ করতেন।


ভুক্তভোগী একাধিক ছাত্রী জানান, জিন পরিচয়ে তাদের একাধিকবার ধর্ষণ করেছেন সাইফুল। বিষয়টি অভিভাবকদের জানাতে চাইলে কোরআন শপথ করান। এছাড়া বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ফের একই কাজ করেন।


এতে অতিষ্ঠ হয়ে বিষয়টি পরিবারকে জানান ধর্ষণের শিকার এক ছাত্রী। পরে চলতি বছরের ২৩ মে ইসলামপুর থানায় হাফেজ সাইফুলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী ছাত্রীর স্বজনরা। মামলা হওয়ার খবর পেয়ে মাদরাসা থেকে আত্মগোপনে চলে যান সাইফুল।


সিনিয়র এএসপি (ইসলামপুর সার্কেল) সুমন মিয়া বলেন, সাইফুলকে ধরতে বিভিন্নভাবে অনুসন্ধান চালানো হয়। একপর্যায়ে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টঙ্গী স্টেশন রোড এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে সাইফুলকে কারাগারে পাঠানো হয়েছে।


No comments:

Post a Comment

Pages