সময় ডেস্ক : ফেনীর ছাগলনাইয়ায় ২৮ বছর পর সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৯৯২ সালে ফেনীতে একটি ডাকাতি মামলার আসামি হন ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের রহিম উল্লাহর ছেলে আবুল কালাম। ১৯৯৭ সালে ওই মামলায় কালামের ৫ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড হয়। এর আগেই কালাম আত্মগোপনে চলে যায়। সম্প্রতি তিনি ছালনাইয়া পৌর এলাকার তুলাতলিতে বসতি গড়ে তোলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ছাগলনাইয়া থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, ১৯৯২ সালে ডাকাতি মামলায় আসামি হওয়ার পর অনেক বছর কালাম আত্মগোপনে চলে যায়। সম্প্রতি তার নিজ এলাকায় না গিয়ে পৌরসভার তুলাতলিতে বসতি গড়ে তোলেন তিনি। তাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

No comments:
Post a Comment