সন্ধ্যা ৬টার পর চট্টগ্রামে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 2 April 2021

সন্ধ্যা ৬টার পর চট্টগ্রামে দোকানপাট বন্ধ রাখার নির্দেশ


সময় ডেস্ক :
করোনাভাইরাস বিস্তাররোধে চট্টগ্রামে সন্ধ্যা ৬টার পর থেকে ওষুধ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। 


করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় শুক্রবার (০২ এপ্রিল) এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এ ঘোষণার পর পরই অভিযানে নেমে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

জেলা প্রশাসক বলেন, আগামী ১৪ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে ওষুধ ও মুদি দোকান ছাড়া সব দোকানপাট বন্ধ থাকবে। 


চট্টগ্রামের সব হোটেল-রেস্টুরেন্ট, বিপণি বিতান, শপিং সেন্টার বন্ধ রাখতে হবে। শুধু ওষুধের দোকান ও কাঁচাবাজার খোলা থাকবে। 


এ নির্দেশনা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে বলে জানান তিনি।


No comments:

Post a Comment

Pages