১০১ বছর বয়সে সন্তানের জন্মদিয়ে বিশ্ব রেকর্ড - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 2 April 2021

১০১ বছর বয়সে সন্তানের জন্মদিয়ে বিশ্ব রেকর্ড


বহির্বিশ্ব ডেস্ক :
একটি বয়সের পর নারীদের প্রজনন ক্ষমতা কমতে থাকে। সাধারণত এমনটাই মনে করা হয়ে থাকে। কিন্তু সম্প্রতি সকলকে এক প্রকার চমকে দিয়ে সন্তানের জন্ম দিলেন শতাধিক এক নারী। 


ঘটনা ঘটেছে ইতালিতে। ১০১ বছর বয়সে ভঙ্গুর শরীরে সন্তানের জন্ম দিলেন ইতালির আনাতোলিয়া ভার্তাদেলার। বাচ্চাটির ওজন ৯ পাউন্ড বলে জানিয়েছেন চিকিৎসকরা। 


বিরল এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই মেডিক্যাল সাইয়েন্সে এখন এটাই সব থেকে চর্চিত বিষয়। এটাই প্রথম নয়। এর আগে ১৬টি সন্তানের জন্ম দিয়েছেন এই নারী। 


তবে ১৭তম সন্তানের জন্ম হয়েছে ওভারি ট্রান্সপ্লান্টের (ডিম্বাশয় প্রতিস্থাপন) মাধ্যমে। এর পর থেকেই বিতর্কের সৃষ্টি হয়েছে।


এর মূল কারণ হচ্ছে তুরস্কের এক বেসরকারি হাসপাতালে আনাতোলিয়া এই অস্ত্রোত্রপচার করিয়েছিলেন। কিন্তু এখানে ডিম্বাশয় প্রতিস্থাপন নিয়ে ইউরোপীয় আইন কার্যকর নয়।


সন্তান জন্ম দেওয়ার পর তিনি জানান, আমি অত্যন্ত খুশি। সমস্ত চিকিৎসকদের কাছে আমি কৃতজ্ঞ সফল অস্ত্রোপচারের জন্য।


বিশ্বের সবচেয়ে বেশি বয়সে মা হওয়ার নজির এখন আনাতোলিয়ার। এতদিন এই নজিরের অধিকারী ছিলেন দক্ষিণ আফ্রিকার মালেগওয়ালে রামোকগোপা।

No comments:

Post a Comment

Pages