সিলেটে কোয়ারেন্টিনে নারীকে যৌন হয়রানির ঘটনায় মামলা দায়ের - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 2 April 2021

সিলেটে কোয়ারেন্টিনে নারীকে যৌন হয়রানির ঘটনায় মামলা দায়ের


সময় ডেস্ক :
সিলেটে হোটেল নুরজাহানের কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীকে যৌন হয়রানির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।


শুক্রবার (০২ এপ্রিল) মামলা দায়ের বিষয়টি

নিশ্চিত করেন এসএমপির কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ এসএম আবু ফরহাদ বলেন, ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা যুক্তরাজ্য ফেরত এক নারীকে যৌন হয়রানির ঘটনায় হোটেল নুরজাহানের শাহীন নামের এক কর্মচারী বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


বৃহস্পতিবার কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থল থেকে শাহীন নামের এক কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসে। আজ তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়।’


বৃহস্পতিবার (১ এপ্রিল) নগরীর হযরত শাহ জালাল দরগাহ গেইটস্থ হোটেল নুরজাহানে সন্ধা ৭টা থেকে রাত সাড়ে ১২ টা পর্যন্ত হোটেলের ওই কর্মচারী যুক্তরাজ্য ফেরত ওই নারীকে মোবাইলে ফোন দিয়ে বার বার বিরক্ত করে। এক পর্যায়ে রুমের ভেতর প্রবেশ করে যৌন হয়রানির চেষ্টা করে।


এসব বিষয় ওই নারী পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনার বিবরণ শুনে পুলিশ শাহীন নামের ওই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে যায়।


বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে ওই নারীসহ ৮৩ জন যাত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।


এসব যাত্রীর মধ্যে হোটেল নূরজাহানে ৬, হোটেল অনুরাগে ১১ জন, হোটেল হলিগেটে ১৭, হোটেল হলি সাইডে ৩, হোটেল স্টার প্যাসিফিকে ১, হোটেল লা রোজে ১৭, হোটেল লা ভিস্তায় ৮, হোটেল রেইন বো গেস্ট হাউজে ১০, রয়েল প্লামে ১০ জনসহ মোট ৯ টি হোটেলে তাদের ভাগ করে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

No comments:

Post a Comment

Pages