গোলাপগঞ্জ পৌর নির্বাচনে রাবেল পুনরায় মেয়র নির্বাচিত - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 30 January 2021

গোলাপগঞ্জ পৌর নির্বাচনে রাবেল পুনরায় মেয়র নির্বাচিত


বিশেষ সংবাদদাতা :
গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আমিনুল ইসলাম রাবেল পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলুর চেয়ে ১২৯৩টি ভোট বেশি পেয়ে তিনি বিজয়ী হন।


শনিবার (৩০ জানুয়ারি) রাত ৮টায় গোলাপগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষনা করেন সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার সাইদুর রহমান। 


নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম রাবেল জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫হাজার ৮৫১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া আহমদ পাপলু মোবাইল ফোন প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৫৫৮টি ভোট। 


জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রার্থী পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন ধানের শীষ প্রতীক নিয়ে ৪ হাজার ২২২টি ভোট পেয়েছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ১৭৫ ভোট।


No comments:

Post a Comment

Pages