নিজস্ব সংবাদদাতা : ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়ে পিকনিকের আয়োজনে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ফয়জুল মণ্ডল নামে যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গায় সদর উপজেলার সুমিরদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত ফয়জুল মণ্ডল ওই এলাকার তাজউদ্দীনের ছেলে। সে পেশায় ইটভাটা শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে নতুন বছরকে স্বাগত জানাতে পিকনিকের আয়োজন করে ওই এলাকায় যুবকরা।
এ সময় আয়োজনস্থানে বিদ্যুতের সংযোগ দিতে গেলে বিদ্যুস্পৃষ্ট হয় ফয়জুল।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাসুদ রবিন তাকে মৃত ঘোষণা করেন।

No comments:
Post a Comment