সময় ডেস্ক : নিজ এলাকায় সিলেট-২ আসনের সংসদ সদস্য ও গণফোরাম নেতা মোকাব্বির খান এর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বিশ্বনাথ উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় তিনি উপস্থিত হওয়ার সময় তার গাড়িতে এই হামলার ঘটনা ঘটেছে বলে সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি নিজেই অভিযোগ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,এমপি মোকাব্বির খান ও উপজেলা চেয়ারম্যান অভ্যান্তরীণ বিরোধের জের ধরে এহামলার ঘটনা ঘটতে পারে।
এই ঘটনার আ’লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান এমপির গাড়িতে হামলার নিন্দা জানিয়ে বলেন- আজকে পুলিশের উপস্থিতে এমপির গাড়িতে সন্ত্রাসী হামলায় প্রমান করে যে বিশ্বনাথ উপজেলায় আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। তিনি ক্ষুব্ধ হয়ে এমপির গাড়িতে হামলাকারীদের ২৪ ঘণ্টার ভেতরে গ্রেফতারের জন্য ওসির কাছে দাবি করেন।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এসএম নুনু মিয়া বলেন, এমপির গাড়িতে হামলা মোটেই শোভনীয় নয়। এমপির সাথে আমার কোনো বিরোধ নেই । কে বা কারা এই অপ্রপচার করছে ।
এবিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা বলেন, এই ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ বা মামলা করা হয়নি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।
এদিকে উপজেলা আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি এমপি নির্বাচিত হওয়ার পর সংসদে না যাওয়ার জন্য অনেক হুমকি এসেছিলো। আমি জনগণের সেবা করার জন্য তারা আমাকে ভোটে নির্বাচিত করেছেন। তখনইতো আমার জীবনের মায়া ছেড়ে আমি সংসদে গিয়েছি। আর এখন আমার উপরে সন্ত্রাসী হামলা হবে সেটা আমি কখনো ভয় করিনা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্ণালী পালের সভাপতিত্বে আইন শৃঙ্খলা সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নুনু মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: কামরুজ্জামান, টিএইচও আব্দুর রহমান মূসা, আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, আমির আলী, আলমগীর হোসেন, শিক্ষিকা নেহারুন নেছা, দেওকলস ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খয়রুল আমিন আজাদ, সাংবাদিক মোসাদ্দিক হোসেন সাজুল, প্রনঞ্জয় বৈদ্য অপু ও আশিক আলী।

No comments:
Post a Comment