সিলেটে নাতিকে ধর্ষণ, নানা গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 6 July 2020

সিলেটে নাতিকে ধর্ষণ, নানা গ্রেফতার

সিলেটে নাতিকে ধর্ষণ, নানা গ্রেফতার
প্রেস-বিজ্ঞপ্তি : সিলেট র‌্যাব-৯ দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ১০ বছর বয়সী নাতিকে ধর্ষণের ঘটনায় কথিত নানাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আবু বক্কর (৫০) বিশ্বনাথের লামাকাজি ইউনিয়নের সৎপুরের বাসিন্দা।

রোববার দিবাগত রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে সোমবার (০৬ জুলাই) প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‌্যাব-৯। 
 

র‌্যাব জানায়, গত ২৮ জুন দুঃসম্পর্কের নানা আবু বক্কর ওই শিশুটিকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। শিশুটিকে উদ্ধার করে তার বাবা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন।

এ ঘটনায় গত ২৯ জুন শিশুটির বাবা দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। আবু বক্কর পলাতক ছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাল রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, আবু বক্করকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments:

Post a Comment

Pages