নিখোঁজ অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 6 July 2020

নিখোঁজ অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার

নিখোঁজ অ্যাম্বুলেন্স চালকের মরদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের বাড়ি থেকে ডেকে নেয়া হয় নিরঞ্জন রবি দাশ (৩৮) নামের এক অ্যাম্বুলেন্স চালক কে। তার একদিন পর রবির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

সোমবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর নয়াবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
 

নিহত নিরঞ্জন রবি দাশ হবিগঞ্জ শহরের শায়েস্তানগরস্থ রবিদাশ পাড়ার সম্ভু রবি দাশের ছেলে।

নিহতের স্ত্রী আদুরী রবি দাশ জানান, রোববার বিকালে একই পাড়ার মৃত মানিক কর্মকারের ছেলে কল্যাণ কর্মকার, তার বন্ধু সুজিত কর্মকার ও অর্জুন রবিদাশ নিরঞ্জন রবি দাশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। সকালে তার মরদেহ উদ্ধারের খবর পেয়েছেন।

নিহতের স্ত্রী আরো জানান,তার স্বামী নিরঞ্জন রবি দাশের সাথে সুজিত কর্মকারের টাকার লেনদেন ছিল। 

এ কারণেই তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনার পর থেকে ওই তিনজন পলাতক রয়েছে বলেও জানান তিনি।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান,  মরদেহটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
ময়না তদন্তের রিপোর্ট পেলে ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে বলেও জানান তিনি।

No comments:

Post a Comment

Pages