বহির্বিশ্ব ডেস্ক : লিবিয়ায় ২৫ বাংলাদেশিকে গুলিকরে হত্যার পর মানবপাচারের বিরুদ্ধ কঠোর হয় প্রবাসীদের কাজ করা নানা সংস্থা। তারপরই বাংলাদেশের সংসদ সদস্য (এমপি) কাজী শহীদ ইসলাম পাপুলকে কুয়েতে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মানব ও অর্থ পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তদন্ত চালিয়ে যাচ্ছে কুয়েতের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাপুলকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন দেশটির পাবলিক প্রসিকিউশন।
কাজী শহীদ ইসলাম পাপুল লক্ষ্মীপুর-২ আসনের এমপি। কুয়েতে আদম ব্যবসায় অনিয়ম এবং হাজার কোটি টাকার কারবারে অভিযুক্ত পাপুল গ্রেপ্তার হয়েছেন।
৭ জুন তাকে গ্রেপ্তার করে করেছে কুয়েত ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

No comments:
Post a Comment