ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 13 June 2020

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সময় ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ'র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। 

শনিবার দিবাগত রাতে শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আওয়ামী লীগ হারালো তৃণমূল থেকে উঠে আসা বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে।
 

শোক বার্তায় প্রধানমন্ত্রী আরো বলেন, তিনি আমৃত্যু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন। 

মহান মুক্তিযুদ্ধের আদর্শ, গণতন্ত্র ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) মারা গেছেন। 

প্রতিমন্ত্রী ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বিভিন্ন ধরনের রোগে ভোগছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন না। উল্লিখিত রোগগুলোতে ভুগলেও ধর্ম প্রতিমন্ত্রী হাসাপাতালে ভর্তি হওয়ার মতো অসুস্থ ছিলেন না। আজ রাতে হঠাৎ করেই তার জটিলতা দেখা দিলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

No comments:

Post a Comment

Pages