সিলেটে ২৪ ঘন্টায় র‌্যাব-পুলিশ, চিকিৎসকসহ আক্রান্ত ৮৬ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 29 June 2020

সিলেটে ২৪ ঘন্টায় র‌্যাব-পুলিশ, চিকিৎসকসহ আক্রান্ত ৮৬

সিলেটে ২৪ ঘন্টায় র‌্যাব-পুলিশ, চিকিৎসকসহ আক্রান্ত ৮৬
সময় ডেস্ক : র‌্যাব-পুলিশ সদস্য, চিকিৎসক, শিক্ষা কর্মকর্তাসহ সিলেটে একদিনে নতুন করে আরও ৮৬ জনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। সোমবার (২৯জুন) সিলেট ও ঢাকার তিনটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনাভাইরাস ধরা পড়ে। সোমবার রাতে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা এ তথ্য নিশ্চিত করেন।

ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার (২৯ জুন) ওসমানী হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৬টি নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা পজিটিভধিরা পড়ে।এর মধ্যে দুটি ফলোআপ রিপোর্টও রয়েছে। নতুন সনাক্ত হওয়া  ৪৩ জনই সিলেট নগরী ও জেলার বাসিন্দা।
 

এদের মধ্যে সিলেট সদর ও সিটি কর্পোরেশন এলাকার ২৫ জন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন রয়েছেন। এছাড়া বিয়ানীবাজারের দু' জন, বালাগঞ্জের ৩ জন, বিশ্বনাথের ৩ জন, কানাইঘাটের দু'জন, ফেঞ্চুগঞ্জের দু'জন, গোয়াইনঘাটের দু'জন, কোম্পনীগঞ্জ উপজেলার একজন ও গোলাপগঞ্জ উপজেলার একজন রয়েছেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, সোমবার বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায়  ৪৫ জনের রিপোর্ট আসে করোনা পজিটিভ।এদের মধ্যে সিলেট জেলার ৩২জন ও সুনামগঞ্জের ১৩জন।

গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী জানান, সোমবার ঢাকায় নমুনা পরীক্ষায় গোলাপগঞ্জের ১১জনের করোনা পজিটিভ সনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে পৌর শহরে বসবাসরত উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা খায়রুজ্জামান ছাড়াও রয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের ৫জন স্টাফ-স্বাস্থকর্মী, বাঘা ইউনিয়নে ৩জন, গোলাপগঞ্জ সদর ইউনিয়নে দু'জন। 

নতুন সনাক্তদের নমুনা সংগ্রহ করে ১৪ ও ১৫জুন পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয় বলেও জানান তিনি।

এদিকে সোমবার সন্ধ্যায় করোনা আক্রান্ত হয়ে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ঘোষগাও নয়াটিলায় আব্দুর রাজ্জাক ওরফে রাজ্জাক মিয়া (৬২) নামে এক ব্যবসায়ী মারা যান।

No comments:

Post a Comment

Pages