মাওলানা সেজে ফাহিম হত্যাকাণ্ডের আসামীকে ধরল পুলিশ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Monday, 29 June 2020

মাওলানা সেজে ফাহিম হত্যাকাণ্ডের আসামীকে ধরল পুলিশ

মাওলানা সেজে ফাহিম হত্যাকাণ্ডের আসামীকে ধরল পুলিশ
সময় ডেস্ক : আড়াই মাস আগে সিলেট সদর উপজেলার টুকেরবাজারের আলোচিত প্রবাসী ফাহিম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অবশেষে মাওলানার ছদ্মবেশে পুলিশ প্রধান আসামি ফাহিম আহমদ (২৫) কে গ্রেফতার করেছে।

রোববার (২৮ জুন) রাত ১১টার দিকে নগরীর বোরহান উদ্দিন মাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানা পুলিশ। ধৃত ফাহিম প্রবাসী ফাহিমের ঘনিষ্টবন্ধু।
 

প্রবাসী বন্ধুকে হত্যার পর আসামি ফাহিম ভন্ডপীরের ছদ্মবেশে আত্মগোপনে ছিল।তাকে ধরতে পুলিশকেও মাওলানার ছদ্মবেশ ধারণ করতে হয়।

জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম বলেন, আসামী প্রবাসী ফাহিমকে হত্যার পর বোরহান উদ্দিন মাজারে আশ্রয় নেয়। মাজারে ভন্ড সেজে নিজেকে মাজারের ভক্ত ও খাদেম হিসেবে পরিচিত দেয়। রোববার রাতে অভিযান চালিয়ে তাকে সেখান থেকে গ্রেফতার করা হয়। তবে, তাকে ধরার আগে আমাকে মাওলানার ছদ্মবেশ ধারণ করতে হয়। 

গ্রেফতারের পর হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আসামি। তার দেয়া তথ্য অনুযায়ী হায়দরপুর গ্রামে নিহত ফাহিমের বাড়ির পেছনের সাদ উদ্দিন ডাক্তারের বাড়িতে পরিত্যক্ত একটি ঘর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়। 

তিনি জানান, আসামি ফাহিমকে সোমবার বিজ্ঞ আদালতে হাজির করা হলে সে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, ৯ এপ্রিল পবিত্র শবেবরাতের রাত নিজগ্রাম হায়দরপুরে খুন হয় কাতার প্রবাসী যুবক ফাহিম আহমদ (২৪)। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ফাহিম হায়দরপুর গ্রামের মৃত আব্দুল মানিকের ছেলে।

No comments:

Post a Comment

Pages