সময় ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
(মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মোঃ জেদান আল মুসা।
রোববার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসে।
জেদান আল মুসা বলেন, শুক্রবার করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার জন্য নমুনা দিই। আজ রাতে আমাকে করোনা পজিটিভ বলে জানানো হয়েছে।
তার শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হলেও তিনি ভালো আছেন এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, রোববার ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৫০ জনের করোনা শনাক্ত হয়। নতুন শনাক্তদের মধ্যে ৪৮ জনই সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। বাকি দুইজন বিশ্বনাথ উপজেলার।
এছাড়া রোববার শাবির ল্যাবে সুনামগঞ্জের ৪৮ জনের করোনা শনাক্ত হয় এবং ঢাকা থেকে আসা রিপোর্টে সিলেট ও মৌলভীবাজারের ৪৪ জনের করোনা শনাক্ত হয়।


No comments:
Post a Comment