একদিনের ব্যবধানে দক্ষিণ সুরমায় আরও এক লাশ উদ্ধার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 11 June 2020

একদিনের ব্যবধানে দক্ষিণ সুরমায় আরও এক লাশ উদ্ধার

একদিনের ব্যবধানে দক্ষিণ সুরমায় আরও এক লাশ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা : একদিনের ব্যবধানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমার গোটাটিকর ষাটঘর এলাকা ৫০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে পুলিশকে জানানো হয়।

বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১ টার সময় মোগলাবাজার থানার এসআই আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

লাশের কোনো পরিচয় না পেয়ে ময়না তদন্ত শেষে লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।
একদিনের ব্যবধানে সিলেটের দক্ষিণ সুরমা থেকে আরও একটি লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ সুরমার গোটাটিকর ষাটঘর এলাকা ৫০ বছর বয়সী অজ্ঞাত ব্যক্তির লাশ দেখে পুলিশকে জানানো হয়। 

এ ব্যাপারে মোগলাবাজার থানার এসআই আব্দুর রহিম জানান, ষাটঘর এলাকায় একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে আমি লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। বর্তমানে লাশটি হাসপাতালের হিমাগারে রয়েছে।

তার আগের দিন বুধবার দক্ষিণ সুরমার সুলতানপুর সড়কের ধোপাঘাট থেকে বালাগঞ্জ উপজেলার ঘরপুরের দত্তপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ইউনুছ আহমদ শামিমের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

সেই লাশের মৃত্যুর কারণ এখনও জানতে পারেনি পুলিশ। এমন পরিস্থিতিতে পরেরদিন বৃহস্পতিবার আরও এক লাশ পাওয়ার খবরে দক্ষিণ সুরমায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

No comments:

Post a Comment

Pages