দেশে একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫৬ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Saturday, 13 June 2020

দেশে একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫৬

দেশে একদিনে আরও ৪৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮৫৬
সু-স্বাস্থ্য ডেস্ক : সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ২ হাজার ৮৫৬ জন এবং সুস্থ হয়ে উঠেছে ৫৭৮ জন।
 

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

এর আগে শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৩ হাজার ৪৭১ জন, মারা যায় ৪৬ জন। তার আগের দিন বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয় ৩ হাজার ১৮৭ জন, মৃত্যু হয় ৩৭ জনের।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

No comments:

Post a Comment

Pages