সময় ডেস্ক : : আদালতে হাজিরা শেষে গাজীপুরের কাশিমপুরে কেন্দ্রীয় কারাগারে ফেরার পথে পুলিশের হেফাজত থেকে রাজা ওরফে পিচ্চি রাজা (৩০) নামে এক আসামি পালিয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকার নাওজোড় হাইওয়ে থানার সামনে এ ঘটনা ঘটে।
পলাতক পিচ্চি রাজা ওরফে বাদশা ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ব্লক-এ, ১১৭ নম্বর বাসার মোতালেবের ছেলে। তিনি মোহাম্মদপুরের শীর্ষ মাদক কারবারি। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালতে হাজিরা শেষে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের হাজতিদের নিয়ে ফিরছিল পুলিশ। পথে নাওজোড় হাইওয়ে থানার সামনে পৌঁছালে রাজা বাথরুমে যাওয়ার কথা জানান। পরে পুলিশ সদস্যরা তাকে বাথরুমে নিয়ে গেলে সুযোগ বুঝে তাদের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক হাজতিকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম অভিযান চালাচ্ছে।

No comments:
Post a Comment