ট্রাফিক আইন না মানায় মন্ত্রীর গাড়িকে ডাবল মামলা - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 3 September 2026

ট্রাফিক আইন না মানায় মন্ত্রীর গাড়িকে ডাবল মামলা


সময় ডেস্ক : :
ট্রাফিক আইন না মমেনে উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। 


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা চ্যানেল 24-কে বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজধানীর সার্কিট হাউজ সড়ক হয়ে মন্ত্রীর সাদা রঙের  ‘রেঞ্জ রোভার’ গাড়িটি উল্টোপথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। 


ওই সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত গাড়িতেই ছিলেন। পরবর্তীতে পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয় ট্রাফিক পুলিশ।


একপর্যায়ে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনায় গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘন এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকার দু’টি মামলা করা হয়।


No comments:

Post a Comment

Pages