অভিনেত্রী রিধিকার মৃত্যু, প্রেমিক গ্রেফতার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Sunday, 16 August 2026

অভিনেত্রী রিধিকার মৃত্যু, প্রেমিক গ্রেফতার


সময় ডেস্ক : :
রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের হয়েছে।


মামলায় একমাত্র আসামি করা হয়েছে তার প্রেমিক হাসিবুর রহমানকে, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


রোববার (১৬ আগস্ট) সকালে এসব তথ্য জানান ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম।


তিনি জানান, রিধিকার মৃত্যুর ঘটনায় শনিবার (১৫ আগস্ট) তার মা বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি হাসিবুর রহমানকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।


পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে ভাটারা এলাকার একটি বাসা থেকে রিধিকার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর আগমুহূর্তে তিনি প্রেমিক হাসিবুরের সাথে ভিডিও কলে কথা বলছিলেন, যেখানে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। 


পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী এটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে প্রকৃত কারণ ও ঘটনার নেপথ্যের বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।


মডেলিংয়ের পাশাপাশি বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিধি।


No comments:

Post a Comment

Pages