দক্ষিণ সুরমা প্রতিনিধি : : সিলেট নগরীর দক্ষিণ সুরমার পিরোজপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামন থেকে গত ২৭ জুলাই রাত ১১টায় ব্যবসায়ীর ব্যবহৃত মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে নিয়ে যায় একটি চোরচক্র।
দক্ষিণ সুরমার পিরোজপুর থেকে মোটরসাইকেল
মোটরসাইকেলর মালিক এনামুল হক সাথে সাথে অতি নিকটে থাকা দক্ষিণ সুরমা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মোটরসাইকেল চুরির বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করলে চোরচক্র ফেসবুক থেকে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে মোটরসাইকেল ফিরিয়ে দেবার কথা বলে রাতেই ইমো নাম্বারে কল দিয়ে ৩০ হাজার টাকা দাবী করে।
মোটরসাইকেল ফিরে পাওয়ার আশায় চোরচক্রকে ০১৬১৬৭২০২০৮ নাম্বারে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে মোটরসাইকেল ফেরত না দিয়ে মোবাইল নাম্বার বন্ধ রাখে। মোটরসাইকেল ও ৩০ টাকা হারিয়ে এনামুল মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।
ঘটনার ১৮দিন অতিবাহিত হলেও মোটরসাইকেল উদ্ধার ও চোরকে গ্রেফতারে দক্ষিণ সুরমা থানা পুলিশ ব্যর্থতার পরিচয় দিচ্ছে।
এ বিষয়ে দক্ষিণ সুরমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশরাফুজ্জামান জানান, চুরি ঘটনাটি থানায় অভিযোগ দেয়ার পরও কেন চোরচক্রকে টাকা প্রদান করে মোটরসাইকেলের মালিক প্রতারণার ফাঁদে পা দিয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

No comments:
Post a Comment