ইয়াবাসহ সরকারি স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Thursday, 20 August 2026

ইয়াবাসহ সরকারি স্কুলের প্রধান শিক্ষক গ্রেপ্তার


সময় ডেস্ক : :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল করিমকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২০ আগস্ট) তাকে আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার রেজাউল করিম উপজেলার নগদাশিমলা ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।


গোপালপুর থানার ওসি মো. রুহুল আমিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


এলাকাবাসীর অভিযোগ, শিক্ষক রেজাউল নিয়মিত স্কুলে আসতেন না। স্কুলে এলেও ছুটির পর স্কুলের অফিস কক্ষের জানালা-দরজা বন্ধ করে মাদকসেবীদের নিয়ে আড্ডা জমাতেন। ছয় মাসে আগে এলাকাবাসী গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসকে মৌখিকভাবে বিষয় জানান। কিন্তু শিক্ষা অফিস তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।


গোপালপুর থানার এসআই মো. নজরুল ইসলাম জানান, বুধবার সন্ধ্যার পর সৈয়দপুর গ্রামের প্রধান সড়ক হয়ে মোটরসাইকেলে স্থানীয় বাজারে বেপরোয়া গতিতে যাওয়ার সময় সন্দেহবশত শিক্ষক রেজাউল করিম ও তার বন্ধু গুলিপেচা গ্রামের মনিরুজ্জামান মুন্নাকে থামতে বলেন। 


কিন্তু তারা মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যেতে থাকলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে। পরে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে মুন্না পা পিছলে পড়ে আহত হয়। তাকে গোপালপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। পরে দুজনকেই মাদক মামলার আসামি করে আদালতে সোপর্দ করা হয়।


গোপালপুর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আসলাম ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শিক্ষক তথা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা ইয়াবাখোর হলে আমাদের সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হবে।


গোপালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, শিক্ষক রেজাউলকে সাময়িক বরখাস্তের জন্য টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষা অফিসকে জানানো হচ্ছে।



No comments:

Post a Comment

Pages