নিজস্ব সংবাদদাতা : : সিলেটের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২১ জুলাই) বিকাল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ে দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাঃ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি'র নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহিদ, দৈনিক ইনকিলাব এর বিশেষ সংবাদদাতা, সিলেট ব্যুরো প্রধান ও সিলেট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ফয়সাল আমীন, সুরমা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী ফাহিম মাহমুদ ফুরুক, দক্ষিণ সুরমা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান কাচা,
এডভোকেট সৈয়দ আব্দুল হামিদ রিপন, কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক মকসুদুর রহমান চৌধুরী, ফয়জল বারী, প্রচার সম্পাদক আহমেদ মুসা, বিশিষ্ট রাজনীতিবিদ আনিসুর রহমান, সমাজসেবী এডভোকেট পারভেজ আহমদ, দেলোয়ার হোসাইন, আব্দুল মুকিতসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন-কে সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, দক্ষিণ সুরমার যানজট নিরসন, রাস্তা সংস্কারসহ উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

No comments:
Post a Comment