সময় ডেস্ক : : গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছে কারা কতৃর্পক্ষ।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটলেও শুক্রবার বিকেলে বিষয়টি জানাজানি হয়। পালিয়ে যাওয়া ওই বন্দির নাম রিম্পা (২১)। তিনি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে। তিনি ঢাকার ধানমণ্ডি থানার একটি সিআর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দি ছিলেন।
কারা সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে গণনার সময় বন্দির হিসাব না মেলায় বন্দি পালিয়ে যাওয়ার ঘটনাটি ধরা পড়ে। শুক্রবার বিকেল পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরও বন্দি রিপাকে পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা জানতে কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও জেলার শিরিন আক্তারকে অসংখ্যবার কল দিলেও তারা ফোন ধরেননি।
কোনাবাড়ি থানার ওসি মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মহিলা কারাগার থেকে এক বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ শুক্রবার সকালে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

No comments:
Post a Comment