বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ নিহত-১৫ - সময় আমাদের (somoy amader)

শিরোনাম


Friday, 24 July 2026

বোমা হামলায় পাকিস্তানের ১২ সেনাসহ নিহত-১৫


সময় ডেস্ক : :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসহ ১৫ জন নিহত হয়েছেন। 


শুক্রবার (২৪ জুলাই) পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।


আত্মঘাতী হামলাকারীরা একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এতে ১২ সেনা, দুই পুলিশ সদস্য ও একজন সরকারি কর্মকর্তা নিহত হন।


সেনাবাহিনী বিবৃতিতে বলেছে, “দেশের ১২ জন সেনাসদস্য, ২ জন পুলিশ কর্মকর্তা এবং বন বিভাগের ১ জন সরকারি কর্মকর্তাসহ মোট ১৫ জন বীর সন্তান চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছেন।”


সূত্র : খালিজ টাইমস


No comments:

Post a Comment

Pages